নবান্নে একাধিক দফতরের বৈঠক আগামিকাল! তুলে ধরা হবে রিপোর্ট কার্ড, থাকবেন মুখ্যমন্ত্রীও!

নবান্নে একাধিক দফতরের বৈঠক আগামিকাল! তুলে ধরা হবে রিপোর্ট কার্ড, থাকবেন মুখ্যমন্ত্রীও!

Last Updated:

নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সচিবদের বার্ষিক কাজের রিপোর্ট পর্যালোচনা হবে, মুখ্যসচিব মনোজ পন্থ জেলা প্রশাসনকে পথশ্রী ও বাংলার বাড়ি প্রকল্পে নির্দেশ দিয়েছেন।

নবান্নে একাধিক দফতরের বৈঠক আগামিকাল! তুলে ধরা হবে রিপোর্ট কার্ড, থাকবেন মুখ্যমন্ত্রীও!
নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে বার্ষিক রিপোর্ট কার্ড উন্মোচন ও পর্যালোচনা

আগামিকাল মঙ্গলবার নবান্নে একাধিক দফতরের সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে। দুপুর দেড়টায় নবান্ন সভাঘরে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। বিভিন্ন দফতরের প্রস্তুত করা বার্ষিক কাজের রিপোর্ট কার্ড সেই বৈঠকে তুলে ধরা হতে পারে।

নবান্নের নির্দেশ অনুযায়ী দফতরগুলির গত কয়েক মাসে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে—তার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে বলা হয়েছিল সচিবদের। সেই রিপোর্ট নিয়েই কাল মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক মহলের অনুমান।

নবান্নের বৈঠক শেষ করেই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেবেন বলেই সূত্রের খবর। অন্য দিকে, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ বিকেল সাড়ে চারটে থেকে জরুরী বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ও উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে রিভিউ করবেন মুখ্য সচিব। বাংলার বাড়ি, পথশ্রী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রিভিউ বৈঠক ডাকলেন মুখ্যসূচি মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে খবর।

সূত্রের খবর, বহুদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার আবারও পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলা প্রশাসনকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি, ডিসেম্বর থেকে আবাস যোজনার অর্থ দেওয়া শুরু হবে বলেও জানানো হয়েছে ৷ এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য ইতিমধ্যেই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে । এদিনের বৈঠকে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, সেই গাইডলাইন মেনে কাজ করতে হবে ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

নবান্নে একাধিক দফতরের বৈঠক আগামিকাল! তুলে ধরা হবে রিপোর্ট কার্ড, থাকবেন মুখ্যমন্ত্রীও!

Scroll to Top