Russia News: ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, নিশানায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ‘ছায়া নৌবহর’! পাল্টা বদলার অপেক্ষায় পুতিন

Russia News: ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, নিশানায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ‘ছায়া নৌবহর’! পাল্টা বদলার অপেক্ষায় পুতিন

Last Updated:

Russia News: তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ট্যাংকার দুটির নাম ‘কায়রোস’ ও ‘বিরাট’।

Russia News: ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, নিশানায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ‘ছায়া নৌবহর’! পাল্টা বদলার অপেক্ষায় পুতিন
ভয়াবহ হামলা

কলকাতা: কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহরের’ জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ইউক্রেনের নৌবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখা গিয়েছে, ইউক্রেনের ড্রোনগুলো দ্রুতগতিতে ট্যাংকারে প্রবেশ করে। এরপর বিস্ফোরণ ঘটতে, আগুন জ্বলতে ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়

তুরস্কের উপকূলে গত শুক্রবার ওই দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ট্যাংকার দুটির নাম ‘কায়রোস’ ও ‘বিরাট’। দুটি ট্যাংকারই গাম্বিয়ার পতাকাবাহী। শনিবার ‘বিরাট’ নামের ট্যাংকারে আরেক দফা হামলার খবর পাওয়া যায়। যদিও এসব হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি

ইউক্রেনের পক্ষ থেকে বেছে বেছে রাশিয়ার জ্বালানি খাতের রাজস্বের উৎসগুলোয় হামলা চালানো হচ্ছেসাম্প্রতিক সময়ে এসব হামলা জোরদার করা হয়েছে। এসব উৎস ইউক্রেনে চলমান যুদ্ধের পেছনে অর্থায়নের বিষয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়

জ্বালানি তেলবাহী ট্যাংকার দুটি রাশিয়ারছায়া নৌবহরের’ অংশ। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর পুরোদস্তুর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। এসব নিষেধাজ্ঞা এড়িয়ে জ্বালানি তেল পরিবহনে এমন শত শত নৌযান ব্যবহার করে মস্কো। এগুলোকে রাশিয়ারছায়া নৌবহর’ বলা হয়

বাংলা খবর/ খবর/বিদেশ/

Russia News: ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, নিশানায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ‘ছায়া নৌবহর’! পাল্টা বদলার অপেক্ষায় পুতিন

Scroll to Top