ইউরোপা লিগে সংঘর্ষ: ইয়াং বয়েজের আট সমর্থক আটক | চ্যানেল আই অনলাইন

ইউরোপা লিগে সংঘর্ষ: ইয়াং বয়েজের আট সমর্থক আটক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার মাঠে খেলতে গিয়েছিল সুইস ক্লাব ইয়াং বয়েজ। ইংলিশ ক্লাবটির সঙ্গে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সফরকারী দলের ভক্ত-সমর্থকরা। এই ঘটনা আটজনকে আটক করেছে দেশটির পুলিশ।

২৮ নভেম্বর পুলিশ জানায়, পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও মারামারির সন্দেহে দুজন সমর্থককে গ্রেপ্তার করা হয়। একই অপরাধের সন্দেহে বার্মিংহ্যাম বিমানবন্দরে আরও ছয়জনকে আটক করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ডে অবশ্য ক্ষমা চেয়েছেন ইয়াং বয়েজ কোচ জেরাদো সিওনে। তিনি বলেছেন, ‘ফুটবল আবেগে ঘেরা। এখানে দুদলের সমর্থকদেরই নিজেদের মধ্যে সম্মান বজায় রাখতে হবে। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের সমর্থকরা নিজেদের ক্ষোভ ঝেড়েছেন বলে।’

Scroll to Top