না, জাপান পারেনি। ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল অবশ্য। তবে শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৫ ওভারের ম্যাচে ৩৩ রানের লক্ষ্য দিয়েও ২ রানে জিতেছে ভারত ক্রিকেট দল। ৩৩ রানের লক্ষ্যে ছুঁতে নেমে জাপান ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩০ রান।
জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিতে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ নেমে আসে ৫ ওভারে।
এই ম্যাচে প্রথম বল থেকেই উইকেটে স্পিনাররা বড় টার্ন পেয়েছে। ম্যাচের পুরো ১০ ওভারই করেছেন স্পিনাররাই। আউটফিল্ডও ধীরগতির। সে কারণেই ভারতের ৩২ রানও জাপানের সামনে বড়ই মনে হচ্ছিল।