Accident News:কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে বাসের চাকা পিষে দিল পড়ুয়াকে

Accident News:কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে বাসের চাকা পিষে দিল পড়ুয়াকে

Last Updated:

কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া। কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে, স্কুল যাওয়ার সময় বাসের চাকায় পিষে গেল কাশীপুর কেন্দ্রীয়‍ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র

Accident News:কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে বাসের চাকা পিষে দিল পড়ুয়াকে
কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া

কাশীপুর: কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া। কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে, স্কুল যাওয়ার সময় বাসের চাকায় পিষে গেল কাশীপুর কেন্দ্রীয়‍ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিল ছাত্র। সকাল ১০.৪৫ নাগাদ বিটি রোডের উপর ২৩৪ রুটের একটি বাসের সামনের বাঁ দিকের চাকায় পিষ্ট হয়ে যায় ছাত্র। তড়িঘড়ি তাকে উদ্ধার করেস্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল অরণ্য চক্রবর্তী নামে ওই ছাত্র। কাশীপুরে বিটি রোডে তার সাইকেলটিতে ধাক্কা দেয় বাস। দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ বছরের কিশোর। বাসটিকে আটক করা হয়েছে, চালক ফেরার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর বরাহনগরের বাসিন্দা। শুক্রবার সকাল ১১টা নাগাদ সাইকেলে চেপে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল । তখন একটি বেসরকারি বাস তার সাইকেলে ধাক্কা দেয়। সাইকেল থেকে ছিটকে পড়ে যায় অরণ্য। আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন।রাস্তা পারাপারের জন্য যে অংশ বরাদ্দ থাকে, সেখানে ট্রাফিক পুলিশ থাকেন না। ফলে ব‍্যস্ত রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি উঠে আসছে বাসেদের রেশারেশির প্রসঙ্গ। নিত্যদিন রাজ্যের কোনও না কোনও অংশে বাসের রেশারেশিতে দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। বুধবার সল্টলেকের সেক্ট ফাইভে বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ ও বৃদ্ধা। তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার নাম আরতি দাস (৬০)।  বৃদ্ধ অসীম দাস(৭০) । ঘাতক বাস ও বাসের চালককে আটক করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।

Scroll to Top