সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব | চ্যানেল আই অনলাইন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব | চ্যানেল আই অনলাইন

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের কোনো তালিকা বর্তমানে নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আখতার আহমেদ বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না, এ উদ্দেশ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর জোর দিয়েছে ইসি। পাশাপাশি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে এবং পুরো নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনীকে তিন ভাগে মোতায়েন থাকবে।

ইসি সচিব স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Scroll to Top