ব্যাংকের লুটের টাকা ফেরাতে টাস্কফোর্স | চ্যানেল আই অনলাইন

ব্যাংকের লুটের টাকা ফেরাতে টাস্কফোর্স | চ্যানেল আই অনলাইন

ব্যাংক লুট করে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে একটি শক্তিশালী টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্স নামে ওই বিশেষ কমিটিতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও কাজ করছে দুদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সহায়তা নেয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি প্রতিষ্ঠানের। বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাচার করা অর্থের একটা বড় অংশ ফেরত আনা সম্ভব হবে।

Scroll to Top