জাদেজা ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেট আছে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর। সাকিব গত টি–টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের হয়ে আর টি–টোয়েন্টি খেলেননি।
গত বছর ভারতের মাটিতে খেলা টেস্টের সময় তিনি জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি।
৪০ বছর বয়সী নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭, উইকেট ১০৪টি। তিনি আর কত দিন খেলেন, সেটাই প্রশ্ন।


