গণভোট আইন অধ্যাদেশ অনুমোদন | চ্যানেল আই অনলাইন

গণভোট আইন অধ্যাদেশ অনুমোদন | চ্যানেল আই অনলাইন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার ২৫ নভেম্বর, আজ উপদেষ্টা পরিষদে এ অনুমোদন দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী সপ্তাহেই আইন হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোট আইন আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে কার্যকর করবে।

এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।

Scroll to Top