
সোনাপলাশির বাসিন্দা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “শিয়ালের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে। আগে তারা ধান জমির কাঁকড়া, শামুক, মাছ খেত। এখন সে সব খাবার না পেয়ে তারা লোকালয়ে চলে আসছে। সন্ধ্যা নামলেই হাঁস, মুরগির খোঁজে বাড়ির দরজায় চলে আসছে। নদীর ধার, ক্যানেল, পুকুর পাড়ে তাদের দাপট অনেক বেশি। সেই সব জায়গায় একা কাউকে পেলে তার ওপর হামলা চালাচ্ছে শিয়ালরা। স্বাভাবিক ভাবেই তাদের আক্রমণের ভয়ে সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)


