এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুকে গ্রেপ্তার দেখানো হবে। এ জন্য আজ তাঁকে আদালত নেওয়া হবে।
গতকাল রাতে আটক হওয়ার আগে বাসায় রেকর্ড করা একটি ভিডিও বার্তা প্রচার করেন লাভলু। এতে লাভলু বলেন, তিনি কোনো অন্যায় করেননি। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।