
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জেলার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রের স্টাফ নার্স আরবান পলি ক্লিনিক, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং কাউন্সিলর নিয়োগ করবে জেলা প্রশাসন। জানা গিয়েছে, ১৬ টি শূন্য পদে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্টাফ নার্স নিয়োগ করা হবে। সেক্ষেত্রে জিএনএম কোর্স, কিংবা বিএসসি নার্সিং জরুরি।



