অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের | চ্যানেল আই অনলাইন

অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দশম গ্রেড প্রদানসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর শাহবাগে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

শাহবাগ থানায় আটক রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মুহ. মাহবুবর রহমান, মো. আব্দুল কাদের, মো. নুরুল ইসলাম (লিটন), মো. শরিফুল ইসলাম ও মো. সোহেলকে।

Scroll to Top