Last Updated:
পৃথক দুর্ঘটনায় আলাদা আলাদা ভাবে দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মথুরাপুর জুড়ে। পুজোর মরশুমে সেভাবে পথ দুর্ঘটনা না হলেও। এবার আবার পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সুন্দরবন জুড়ে।

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পৃথক দুর্ঘটনায় আলাদা আলাদা ভাবে দু’জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মথুরাপুর জুড়ে। পুজোর মরশুমে সেভাবে পথ দুর্ঘটনা না হলেও। এবার আবার পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে সুন্দরবন জুড়ে।
পুলিশ সূত্রে খবর, রায়দিঘির চাপলা এলাকায় বাড়ি আনোয়ার হোসেন হালদার (১৮) বাইকে চেপে পাথরপ্রতিমার দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার মধ্যে পড়েন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
এদিকে পুলিশের পক্ষ থেকেও নাকা চেকিং সহ হেলমেটহীন আরোহীদের ধরতে জোরদার অভিযান শুরু করা হয়েছে। এই ধরণের ঘটনা কমাতে নির্দিষ্ট স্পিড লিমিটের মধ্যেই গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে তারা। সচেতনতা বৃদ্ধিই একমাত্র দুর্ঘটনার হার কমাতে পারে। নাহলে আর কোনওভাবেই সম্ভব নয় বলে মনে করছেন তাঁরা।
South Twenty Four Parganas,West Bengal
November 03, 2025 12:55 PM IST


