গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় আর মাত্র একদিন

গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় আর মাত্র একদিন

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। আটটি ক্যাটাগরির পদে বিভিন্ন গ্রেডে ৬৬৯ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।

গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় আর মাত্র একদিনগণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় আর মাত্র একদিন

প্রতিষ্ঠানের নাম: গণপূর্ত অধিদপ্তর
পদসংখ্যা: ০৮টি
লোকবল নিয়োগ: ৬৬৯ জন

পদের নাম: স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৯
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: নকশাকার
পদসংখ্যা: ৪১টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কার্যসহকারী
পদসংখ্যা: ১৪৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭৬ টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১১৯ টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণ।

বিজ্ঞাপন
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬১ টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৮১ টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

পদের নাম: মালি
পদসংখ্যা: ১৮ টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: বাগানের কাজে ৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

জীবনের যেসব মুহূর্তগুলোতে একদম চুপ থাকবেন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫

Scroll to Top