ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইবিএলের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কে জে এস বানু, মোফাকখারুল ইসলাম খসরু, মাহ্রীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতিক-ই-রব্বানী ও মসিহ মালিক চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান ও. রশীদ, কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ইবিএলের ২০২৫ সালের স্থিতিশীল আর্থিক সাফল্য, শক্তিশালী করপোরেট সুশাসন, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসা করেন। তাঁরা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশীয় বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স, ঘোষিত লভ্যাংশ এবং টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টিতে ইবিএলের কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

Scroll to Top