Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন

Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন

Last Updated:

Purulia News: কালীপুজার রাতে কুসংস্কারের বলি এক মহিলা। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল দেওর-সহ গোটা পরিবারের বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন
কালীপুজার রাতে ডাইনি অপবাদে মহিলাকে খুন

পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডল: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি এক মহিলা। ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগ উঠল দেওর-সহ গোটা পরিবারের বিরুদ্ধে। কালীপুজার রাতে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম পদবী টুডু (৩৭)।

মৃতার স্বামী ও মেয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদবী টুডুকে ‘ডাইনি’ বলে অপবাদ দেয় তারই পরিবার এবং আত্মীয়দের একাংশ। সেই শত্রুতা থেকেই কালীপুজোর রাতে পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার মাঝে পদবী টুডুকে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে এলাকায় পরপর চুরির ঘটনা! নাবালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে, গ্রেফতার পরিবারের ৪ সদস্য

একটি মেয়ের অসুস্থতাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অন্যদিকে জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক নয়ন মুখার্জি জানান, গত চার বছর আগে আদ্রা থানা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছিল। মাঝে ছোটখাটো ঘটনা ঘটলেও খুনের মত ঘটনা উদ্বেগজনক। কয়েক দিনের মধ্যেই জেলা বিজ্ঞান মঞ্চের তরফে প্রতিনিধি ওই গ্রামে যাবেন। ডাইনি অপবাদে জেলার বিভিন্ন গ্রামে নানা সমস্যা তৈরি হয়। মূলত কুসংস্কার থেকেই ডাইনির জন্ম। সামাজিক এই ব্যাধি আগের তুলনায় কমে এসেছে বলে দাবি করেন নয়ন মুখার্জি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Purulia: কালীপুজোর রাতে কুসংস্কারের বলি! হাড়হিম করা কাণ্ড পুরুলিয়ার গ্রামে, আদিবাসী মহিলার সঙ্গে পরিবার যা করেছে জানলে শিউরে উঠবেন

Scroll to Top