নেটফ্লিক্সে ১২ সপ্তাহের ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র-ভারত-পোল্যান্ড-জাপানে ইন্টার্নশিপ

নেটফ্লিক্সে ১২ সপ্তাহের ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্র-ভারত-পোল্যান্ড-জাপানে ইন্টার্নশিপ

নেটফ্লিক্সের ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫–এ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন শুরু হয়েছে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা প্রযুক্তি, ব্যবসা ও বিনোদন খাতে কাজ করার মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। নেটফ্লিক্সে ইন্টার্নরা শিল্পের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এই সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম সাধারণত ১২ সপ্তাহের জন্য অনুষ্ঠিত হয়। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও জাপানে আয়োজন করা হয়। ইন্টার্নশিপের বেশির ভাগ পজিশন ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যান্ড ইনসাইটস বিভাগে হলেও কনটেন্ট, ফাইন্যান্স ও স্ট্র্যাটেজি, মার্কেটিং এবং প্রোগ্রাম ম্যানেজমেন্টের মতো বিভাগেও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।

Scroll to Top