রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ১২ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে আরো জানানো হয়, রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

এদিন সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে রওনা হন।

 

Scroll to Top