ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, গোপন কক্ষেও থাকবে সিসিটিভি

ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, গোপন কক্ষেও থাকবে সিসিটিভি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ১৪টি প্রবেশপথের মধ্যে ৭টি বন্ধ থাকবে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ২৪টি পয়েন্টে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বাইরের নিরাপত্তা বিষয়টি দেখব। প্রিসাইডিং কর্মকর্তার অনুরোধ ছাড়া যে ভবনে ভোট হবে, সেখানে করব না।’

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করেছি। এটি আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন। নির্বাচনের দিন শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনের সূচি বাড়ানো হয়েছে, পাশাপাশি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।’

Scroll to Top