ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০জন গ্রেপ্তার – DesheBideshe

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০জন গ্রেপ্তার – DesheBideshe

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০জন গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ০৫ অক্টোবর – রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন–মো. অমিত হাসান ওরফে রাব্বি, আলী আকবর, মো. শফিকুর রহমান, সজিব সরদার, রাজিব তালুকদার, নূর মোহাম্মদ ওরফে বাপ্পি, মো. জিহাদ, মো. কাউছার, চাঁন মিয়া ও মো. ওয়াসিম। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫



Scroll to Top