Last Updated:
Durga Puja 2025: সারাবছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি প্রতিবছর দুর্গাপুজোয় অভিনব থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে এই ক্লাব। চলতি বছর দুর্গাপুজোয় নাট্য সংসদ ক্লাবের থিম ‘আত্মশুদ্ধি’।
আত্মশুদ্ধি থিমে দুর্গাপুজো
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ ৩৫ তম বর্ষের দুর্গাপুজোয় ‘আত্মশুদ্ধি’ থিম। এবারের পুজোয় বড় চমক দিচ্ছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী নাট্য সংসদ ক্লাব। জেলার বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম এই ক্লাব। সারাবছর সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি প্রতিবছর দুর্গাপুজোয় অভিনব থিম তুলে ধরে গঙ্গারামপুর সহ গোটা জেলাবাসীর নজর কাড়ে তাঁরা। প্রতিবারই সেরার শিরোপার তালিকায় থাকে নাট্য সংসদ ক্লাবের নাম। চলতি বছর দুর্গাপুজোয় তাঁরা এক নজরকাড়া থিম নিয়ে হাজির।
৩৫ তম বর্ষে এই ক্লাবের নিবেদন ‘আত্মশুদ্ধি’। মানুষের আত্মার শুদ্ধিকরণ প্রক্রিয়া দুর্গাপুজোর থিমের মাধ্যমে তুলে ধরে নজর কাড়তে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।
সবচেয়ে বড় চমক এখানে দেবী দুর্গা অস্ত্র হাতে নয়, অসুরের উপর অধিষ্টান করছেন। অর্থাৎ অসুরের শক্তিকে দমন করা তুলে ধরা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তারা আশাবাদী, এবার পুজোয় মন্দির প্রাঙ্গনে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম লক্ষ্য করা যাবে। পূর্বে এমন অভিনব ভাবনায় থিম প্রদর্শনী জেলায় হয়নি বললেই চলে। তবে এখন দেখার বিষয় এই বছর দুর্গাপুজোয় গঙ্গারামপুর নাট্য সংসদ দর্শনার্থীদের মন কতখানি জয় করতে পারে।
Dakshin Dinajpur,West Bengal
September 30, 2025 9:02 AM IST