মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর আক্রমণে বন্ধ হয় পাকিস্তানী বিমানের উড্ডয়ন | চ্যানেল আই অনলাইন

মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর আক্রমণে বন্ধ হয় পাকিস্তানী বিমানের উড্ডয়ন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮শে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ এর তেসোরা ডিসেম্বর আক্রমণ শুরু করেছিল বিমান বাহিনী। বিমান বাহিনীর আক্রমণ বাংলাদেশের আকাশ সীমায় পাকিস্তানী বাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও স্থল বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে সহায়তা করে। এর কয়েক দিনের মধ্যেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

Scroll to Top