Bonedi Bari Durga Puja 2025: একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পূজিত হচ্ছেন মা দুর্গা! বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে

Bonedi Bari Durga Puja 2025: একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পূজিত হচ্ছেন মা দুর্গা! বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে

Last Updated:

Bonedi Bari Durga Puja 2025: ১৬৬৫ সালে প্রথম পুজো শুরু হয়। বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার তাঁর পিতা পদ্মনভ রায়ের নির্দেশে এই দুর্গাপুজো প্রথম চালু করেন। আজও একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পুজো হয় প্রতিমার।

+

Bonedi Bari Durga Puja 2025: একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পূজিত হচ্ছেন মা দুর্গা! বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে

৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: আজও অমলিন ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো। ১৬৬৫ সালে প্রথম পুজো শুরু হয়। বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার তাঁর পিতা পদ্মনভ রায়ের নির্দেশে এই দুর্গাপুজো প্রথম চালু করেন। মীর জাফরের আমলে মহারাজা নন্দকুমার চাকরিতে যোগদান করেছিলেন। তারপরেই তৈরি হয় কুঞ্জঘাটা প্যালেস। বীরভূমের ভদ্রপুর থেকে কাঠামো নিয়ে এসে বহরমপুরে কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সেই কাঠামোতে আজও দেবী দশভূজা তৈরি করা হচ্ছে।

আজও একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পুজো হয় প্রতিমার। জয়া ও বিজয়াও এখানে পূজিত হন। আষাঢ় মাসে রথের দিন কাঠামোতে মাটি দিয়ে পুজো করা হয়। যদিও কালের নিয়মে রথযাত্রা বন্ধ হলেও আজও রথের দিন সেই উৎসব ও পুজো আর্চনা করা হয়।

আজও অমলিন ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো

আজও অমলিন ৩৫০ বছরের প্রাচীন বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো

পরিবারের পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। বলি বলেও সেটা জীব নয়। মাস কলাই বলি দেওয়া হয়। বীরভূমের আকালিপুর গ্রামে পশু বলি করা হয় গুজ্যকালীর সামনে। বহরমপুরে বৈষ্ণব মতে পুজো হয় এবং বীরভূমের আকালিপুর গ্রামে কালীমূর্তিতে শাত্তমতে পুজো হয়। প্রথা এবং নিয়ম অনুযায়ী আজও একইভাবে পুজো হয়ে আসছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Bonedi Bari Durga Puja 2025: একই কাঠামোতে ৩৫০ বছর ধরে পূজিত হচ্ছেন মা দুর্গা! বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে

Scroll to Top