Last Updated:
Ananta Maharaj : দীর্ঘদিন পর বিজেপি পরিচালিত একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ।

কোচবিহার, শুভঙ্কর সাহা : দীর্ঘদিন পর বিজেপি পরিচালিত একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই অনন্ত মহারাজকে আর কোনও বিজেপি পরিচালিত অনুষ্ঠানে দেখা যায়নি।
তবে এদিন নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় তাঁকে দেখা যায়। প্রসঙ্গত, অনন্ত মহারাজ বারবার তিনি অভিযোগ করেছিলেন, তাকে ডাকা হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদিও অনুষ্ঠানে এসে তিনি বলেন, “আমি বিজেপির রাজ্যসভার সাংসদ। কাছে বা দূরে সরে যাওয়ার কোনও প্রশ্নই আসে না।
অন্যদিকে বিজেপির মঞ্চে অনন্ত মহারাজের উপস্থিতির পরে, তৃণমূলের পার্থপ্রতিম রায় বলেন, “রাজবংশী সম্প্রদায়ের মানুষ এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে তাদের জন্য কাজ করেছেন, আগামী দিনেও সাধারণ মানুষ তার সাথেই থাকবে। অনন্তবাবু বিজেপির রাজ্যসভার সাংসদ, সেক্ষেত্রে বিজেপির অনুষ্ঠানে তিনি যেতেই পারেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 17, 2025 11:42 PM IST



