Durga Puja 2025 : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন

Durga Puja 2025 : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন

Last Updated:

Durga Puja 2025 : এবার দুর্গাপুরে গড়ে উঠছে হুবুহু দিঘার মত জগন্নাথ মন্দির। জগন্নাথ দর্শনের পাশাপাশি মিলবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ।

+

Durga Puja 2025 : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন

দিঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠছে দুর্গাপুজোর মণ্ডপ

দুর্গাপুর, দীপিকা সরকার : দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের এবার দর্শন পবেন দুর্গাপুর শিল্পাঞ্চলেই। দুর্গাপুরেও তৈরি হচ্ছে হুবুহু দিঘার মত জগন্নাথ মন্দির। শুধু তাই নয়, জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি দর্শনার্থীরা জগন্নাথ দেবের মহা প্রসাদও পেয়ে যাবেন। থাকছেন ইসকন মন্দিরের প্রভু থেকে ভক্তের দল। সর্বক্ষণ ভগবানের নাম গান সহ ভগবানের উদ্দেশ্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠবে এলাকা। কী ভাবে আসবেন এখানে, রইল সব তথ্য।

প্রসঙ্গত,এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে  মণ্ডপ গড়ে তুলছে দুর্গাপুরের শংকরপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি। তাঁদের পুজোর এই বছরের থিম দিঘার জগন্নাথ মন্দির। হুবহু সেই মন্দিরের আদলেই গড়ে উঠছে বিশাল মণ্ডপ। মণ্ডপ ও প্রতিমা দর্শনের পরেই বহির্দ্বারে মিলবে শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। সবমিলিয়ে এককথায় দিঘার জগন্নাথ ধামের পরিবেশ গড়ে উঠবে ওই মণ্ডপ চত্বরে।

তাই এ বছরও দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার তাগিদে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার চিন্তাভাবনা। এ বছরের থিম সেরার সেরা হবে বলে যথেষ্ট আশাবাদী পুজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আরও দাবি, গত বছরের থেকেও এ বছরের থিম দর্শনার্থীদের আরও বেশি নজর কাড়বে। দিঘার  জগ্ননাথ থাম দর্শন করতে যে সমস্ত মানুষ এখনও দিঘা যেতে পারেননি, তাঁদের জন্য এই থিম হুবুহু গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর ইসকন মন্দিরের প্রভু সহ ভক্তরা এই মণ্ডপের পরিবেশ আরও ফুটিয়ে তুলবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাঁরা আশাবাদী লক্ষ লক্ষ টাকা ব্যায়ে গড়ে ওঠা আকর্ষণীয় ওই মণ্ডপ দেখতে ভিড় করবেন দর্শনার্থীরা। গত বছর এই পুজো কমিটির থিম সরকারি সহ বহু সংস্থার কছে সেরার শিরোপা পেয়েছিল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Durga Puja 2025 : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন

Scroll to Top