আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়েও ‘মাস্টার প্ল্যান’: রিজভী

আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়েও ‘মাস্টার প্ল্যান’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিতাড়িত করার পেছনে যাদের পরিকল্পনা ছিল, এখন তারাই বিএনপিকে নিয়েও কোনো ‘মাস্টার প্ল্যান’ করছে কিনা, সেই প্রশ্ন জনমনে জেগেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ১৬ বিশ্ববিদ্যালয়ে কিভাবে জামাতের উপাচার্য হন, যার ফল আমরা এখন দেখতে পাচ্ছি। সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক।

সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

Scroll to Top