মাহফুজুলের ১২ বলে অপরাজিত ৩০ রানে বৃথা গেল সাব্বিরের ঝড়

মাহফুজুলের ১২ বলে অপরাজিত ৩০ রানে বৃথা গেল সাব্বিরের ঝড়

মাহফুজুল ছাড়া ঢাকার অন্য কোনো ব্যাটসম্যান ১০ রানের গণ্ডিও পার হতে পারেননি। ছোট টার্গেটে সেটি দরকারও হয়নি। মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪ বলে ৬ রান, আবু হায়দার ৪ বলে ৮। এসব ছোট ইনিংস আর অতিরিক্ত থেকে আসা ১০ রান মাহফুজুলের কাজটা সহজ করে দিয়েছে।

এর আগে রাজশাহীর হয়ে ঝড় তুলেছিলেন সাব্বির। তাঁর ৩৩* রানের সঙ্গে মেহেরাব হোসেনের ৯ বলে ১৫ রানের ইনিংসে ৬০ রান তুলতে পেরেছিল রাজশাহী। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেনের টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি। আউট হয়েছেন প্রথম বলেই।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী: ৫ ওভারে ৬০/৩ (সাব্বির ৩৩*, মেহেরাব ১৫*; আরিফ ২/৬, আবু হায়দার ১/২২)

ঢাকা মেট্রাে: ৪.৩ ওভারে ৬১/৩ (মাহফুজুল ৩০*, আবু হায়দার ৮; শফিকুল ২/২৩, আসাদুজ্জামান ১/১৭)

ফল: ঢাকা মেট্রো ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মাহফুজুল রহমান

Scroll to Top