অ্যাথলেটিকসে নারীদের জন্য যে পরীক্ষা বাধ্যতামূলক হল | চ্যানেল আই অনলাইন

অ্যাথলেটিকসে নারীদের জন্য যে পরীক্ষা বাধ্যতামূলক হল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নতুন এক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সব নারী অ্যাথলেটদের। সবাইকে একবার করাতে হবে জিন পরীক্ষা। বিশ্ব অ্যাথলেটিকস কর্তৃপক্ষ জানিয়েছে, নারী অ্যাথলেটদের ‘ওয়াই’ ক্রোমোজোমের উপস্থিতি নিশ্চিত করতে করানো হবে পরীক্ষাটি।

পরীক্ষার মাধ্যমে ‘এসআরওয়াই’ স্ক্রিনিং করে লিঙ্গ নির্ধারণ করা হবে। প্রত্যেক দেশের জাতীয় ফেডারেশন পরীক্ষাটি সব অ্যাথলেটদের জীবনে একবার হলেও করাবে। রক্তের পরীক্ষার মাধ্যমে এগোবে প্রক্রিয়া।

গবেষণা বলছে, যে ক্রীড়াবিদরা ছেলে হিসেবে জন্মগ্রহণ করে একটা সময় পার করেছেন তারা মনস্তাত্বিকভাবে এগিয়ে নারী ক্রোমোজোম নিয়ে যারা বেড়ে উঠেছেন তাদের চেয়ে। তবে ডিএসটি আক্রান্ত ক্রীড়াবিদদের যেতে হবে না এমন পরীক্ষার মধ্যে দিয়ে, কারণ তারা আগে থেকেই বিভিন্ন সময় জৈবিক লিঙ্গভেদের সমস্যা ও পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন।

বিশ্ব অ্যাথলেটিকসের তথ্য, টোকিওতে চলতি মাসের শেষে আয়োজিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেয়া ৯০ শতাংশের বেশি নারী অ্যাথলেট ইতিমধ্যে পরীক্ষাটি সেরেছেন।

Scroll to Top