
সূত্রের খবর অনুযায়ী, খাড়গের সঙ্গে প্রাথমিক বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের কিছু শরিকরা জানিয়েছিল, বিহার নির্বাচন সামনে আসছে, এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থী দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে, যদি শাসক দল নির্বাচনে ক্রস ভোটিং করে তাদের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে বিহারের ভোটারদের উপর এর মানসিক প্রভাব পড়তে পারে বলেও মত একাংশের।



