বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন ‘বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা’

বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন ‘বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা’

বল্লী মুজিবুর রহমান স্কুলের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, তাঁর বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমান একজন ছাত্রীকে আলাদাভাবে বিদ্যালয়ে পড়িয়েছেন—এমন অভিযোগ এনে ওই শিক্ষককে তাঁর অফিসকক্ষে মারধর করেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। এরপর ১০ থেকে ১২ জন ওই শিক্ষককে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে বেধড়ক মারধর করেন। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে মারতে মারতে বাজার ঘুরিয়েছেন। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের মধ্যে তাঁকে আটকে রাখা হয়। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা গিয়ে শফিকুর রহমানকে উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে আসেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

শিক্ষক শফিকুর রহমানের থানায় করা অভিযোগে একই ধরনের বক্তব্য উঠে আসে। অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, কর্মী মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বল্লী ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

Scroll to Top