নামাজে আমরা বারবার ‘আল্লাহু আকবর’ বলি, কিন্তু এই শব্দগুলোর গভীর অর্থ নিয়ে আমরা কতটুকু ভাবি? ‘আল্লাহু আকবর’ মানে আল্লাহ সবকিছুর চেয়ে মহান। এর মানে হলো, আমরা নামাজের আগে যা করছিলাম, নামাজের পরে যা করব, বা যে কারণে তাড়াহুড়া করছি, তার সবকিছুর চেয়ে আল্লাহ বড়।
প্রতিবার ‘আল্লাহু আকবর’ বলার সময় এটি মনে করুন যে আল্লাহর চেয়ে বড় কিছু নেই। ইমাম ইবনে তাইমিয়া বলেন, ‘আল্লাহু আকবর বলার মাধ্যমে মুমিন তার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং সবকিছুর ওপর আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে।’ (মাজমুয়ায়ে ফাতাওয়া, ১৯৯৫, পৃষ্ঠা: ২২০, দারুল ওয়াফা প্রকাশনী)
মোট কথা, নামাজ আমাদের জীবনের একটি অমূল্য উপহার, যা আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয়। ওপরে যে চারটি উপায় বলা হলো, সেগুলো সহজ হলেও এর প্রভাব গভীর। আসুন, চেষ্টা করে দেখি।
সূত্র: অ্যাবাউট ইসলাম ডটনেট



