বুমরার না খেলা স্টেইনের কাছে পাগলামি, বিশ্বাস হয় না শাস্ত্রীর

বুমরার না খেলা স্টেইনের কাছে পাগলামি, বিশ্বাস হয় না শাস্ত্রীর

ইংল্যান্ড সিরিজে বুমরা তিনটি ম্যাচের বেশি খেলবেন না—এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। যশপ্রীত বুমরা নিজেও এ কথা বলেছেন। এর পরও সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে বুমরা না থাকাতে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা।

হেডিংলিতে প্রথম টেস্টে ভারত ৫ উইকেট হেরেছে। সিরিজে ফেরার জন্য তাই এজবাস্টন টেস্ট জেতার বিকল্প নেই। আর এই ম্যাচের আগে সাত দিন বিশ্রামে ছিলেন বুমরা। তবু কেন গুরুত্বপূর্ণ এই টেস্টে খেলছেন না বুমরা, তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর।

Scroll to Top