Nadia News: দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক! জেলায় চিন্তা কতটা! লেটেস্ট আপডেট দিল নদিয়ার স্বাস্থ্য দফতর

Nadia News: দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক! জেলায় চিন্তা কতটা! লেটেস্ট আপডেট দিল নদিয়ার স্বাস্থ্য দফতর

Last Updated:

দেশজুড়ে করোনার নতুন ভেরিয়েন্ট এন বি ১. ৮.১. দেখা দিয়েছে। সেক্ষেত্রে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করেছে জেলা স্বাস্থ্য দফতর।

X

Nadia News: দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক! জেলায় চিন্তা কতটা! লেটেস্ট আপডেট দিল নদিয়ার স্বাস্থ্য দফতর

নদিয়ার করোনা আপডেট

নদিয়া: দেশজুড়ে করোনা প্রাদুর্ভাব বাড়লেও, করোনা নিয়ে অযথা ভয় পাওয়ার কোন দরকার নেই বলেই জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। করোনা নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই। দেশজুড়ে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও নদিয়া তার প্রভাব পড়েনি। সংবাদ মাধ্যমের সামনে জানালেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

এদিন তিনি জানান, প্রতিবছর জুন, জুলাই মাসে মানুষের ভাইরাল কিছু সমস্যা দেখা দেয়, ঠান্ডা লাগা, জ্বর তার মধ্যে অন্যতম। তবে দেশজুড়ে করোনার নতুন ভেরিয়েন্ট এন বি ১. ৮.১. দেখা দিয়েছে। সেক্ষেত্রে প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করেছে জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে আরটিআই, আই.এল.আই এবং সারি এই তিনটি পদ্ধতিতে রোগীদের পরীক্ষা করা হচ্ছে এবং সেখানে এখনও পর্যন্ত তাতে করে দুদিন আগে পর্যন্ত কেউ করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি।

বর্তমান করোনার যে ভেরিয়েন্ট তাতে মৃত্যুর হার কম অযথা করোনা নিয়ে গুজব কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দীর্ঘ ২০ দিন আগে জেলা স্বাস্থ্য দফতর জেলার সমস্ত স্টেট জেনারেল হাসপাতাল, রুরাল হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে, সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে পর্যাপ্ত অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডার সহ আইসোলেটেড বেড সমস্ত কিছুই প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তবে এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের তরফে সেভাবে কোন নির্দেশিকা আসেনি। নদিয়া জেলা স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে করোনা মোকাবিলায়, এমনটাই জানাচ্ছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Nadia News: দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক! জেলায় চিন্তা কতটা! লেটেস্ট আপডেট দিল নদিয়ার স্বাস্থ্য দফতর

Scroll to Top