৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সূচিতে পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সূচিতে পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২১ মে) বিপিএসপির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে (এমসিকিউ) পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Scroll to Top