এনসিপি’র যুব উইংয়ের আত্মপ্রকাশ শুক্রবার

এনসিপি’র যুব উইংয়ের আত্মপ্রকাশ শুক্রবার

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির। আগামী শুক্রবার (১৬ মে) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ (১৩ মে) মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানায় দলটি।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, ৭১ কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই। কেউ করতে চাইলে সেটা বুমেরাং হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় সংগীতের অবমাননাকারীদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, গেলো ৫৩ বছরে দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়নি। তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপির যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে।

জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে, যুব উইং তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোন ছাত্র সংগঠন হবে না।

Scroll to Top