সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭

জুমবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৩ জন।

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭

মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪ জন এবং অন্যান্য ঘটনায় ৬৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জামায়াতের নিবন্ধন নিয়ে ফের আপিল শুনানি বুধবার

পুলিশ সদর দপ্তরের এই এআইজি আরও বলেন, অভিযান চলাকালে একটি এলজি উদ্ধার করা হয়েছে।

ইনামুল হক সাগর বলেন, বিশেষ অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Scroll to Top