West Bengal News: এভাবে বাঁচব কী করে! আতঙ্কে এলাকা ছাড়তে চাইছেন স্থানীয় মানুষ, কী হল নামখানায়?

West Bengal News: এভাবে বাঁচব কী করে! আতঙ্কে এলাকা ছাড়তে চাইছেন স্থানীয় মানুষ, কী হল নামখানায়?

Last Updated:

West Bengal News: বেহাল বাঁধ উপচে নোনা জল ঢুকছে পাশের লোকালয়ে। বাঁধ লাগোয়া প্রায় ৩০০টি পরিবারের বাস।

X

West Bengal News: এভাবে বাঁচব কী করে! আতঙ্কে এলাকা ছাড়তে চাইছেন স্থানীয় মানুষ, কী হল নামখানায়?

বেহাল নদীবাঁধ

নামখানা: সল্টঘেরি ও বালিয়াড়াতে নদীবাঁধ ভাঙার আতঙ্কে এলাকা ছাড়তে চাইছেন স্থানীয়রা।‌ মাটির বাঁধ সরিয়ে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ না হলে প্রতিবছর এই সমস্যা হবে বলে দাবি স্থানীয়দের।

বর্তমানে আবহাওয়া ততটাও প্রতিকূল না হলেও, প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে বাঁধ ভেঙেছে এখনই। বেহাল বাঁধ উপচে নোনা জল ঢুকছে পাশের লোকালয়ে। বাঁধ লাগোয়া প্রায় ৩০০টি পরিবারের বাস।

এরমধ্যেই পাকা ও স্থায়ী বাঁধের দাবি তুলেছেন এলাকার বাসিন্দাদের। এ নিয়ে সাবিত্রী হালদার নামের স্থানীয় এক মহিলা জানিয়েছেন, এবার হয়ত এলাকা ছাড়তে হবে।

যদিও নামখানা ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত ভাঙন কবলিত এলাকায় মেরামতির কাজ শুরু হবে। বর্ষা আসতে এখনও দু’মাসের বেশি বাকি। এইসময় নদী ও সমুদ্র তুলনায় শান্ত থাকে। তারপরেও কেন এমন ভাঙন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েকদিন ধরে সুন্দরবন উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০কিমি বেগে দমকা বাতাস বইছে। যার ফলে উত্তাল নদী ও সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ফলে এই ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

— নবাব মল্লিক

Next Article

Nadia News: রানাঘাটে তাপসের দোকান, মাত্র ২ টাকায় পাবেন মুচমুচে তেলেভাজা

Scroll to Top