পলাশের সতর্কবার্তা: ‘ডেটিং অ্যাপ ব্যবহার করি না’

পলাশের সতর্কবার্তা: ‘ডেটিং অ্যাপ ব্যবহার করি না’

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় কিছু কিছু তারকাদের। তাদের নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা নতুন কিছু নয়। এবার তেমনই এক বিড়ম্বনার শিকার হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতার নামে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করছেন কোনো এক প্রতারক। বিষয়টি উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে সাবধান করেছেন বুশরা নামের এক তরুণী।

তার সেই স্ট্যাটাস শেয়ার করে পলাশও জানিয়েছেন, তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে পা না দেন।

প্রতারণার বিষয়টি উল্লেখ করে ওই তরুণী লেখেন, সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল। ইদানিং সেলিব্রেটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নরমাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো, এই বাম্বল-এ পলাশ ভাইয়ার প্রোফাইলটা ভেরিফায়েড। এখানে কোনো প্রোফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করা লাগে।

“আমি আসলে জানি না যে, ফেক আইডির পেছনে যিনি আছেন, তিনি আসলে কীভাবে এটা সম্ভব করেছেন! কিন্তু পলাশ ভাইয়াকে এই বিষয় জানানোর পর উনি বলেন এটা তার ফেক আইডি এবং এই অ্যাপ তিনি কখনও ব্যবহার করেন নাই।”

এবিষয়ে ভক্তদের সতর্ক করে পলাশ লিখেছেন, ‘প্লিজ সাবধান! এসব ফেইক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।’

গেল ঈদে তানিম রহমান অংশু পরিচালিত খাদিল নামে একটি ফিকশনে অভিনয় করে নজর কেড়েছেন পলাশ। বর্তমানে এই অভিনেতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর শুটিং করছেন।

Scroll to Top