Last Updated:
গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় তাঁরা একসঙ্গে তাঁদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।

মালদহ: সম্পর্কে সায় দেয়নি পরিবার। শেষে ভিডিও কল করে আত্মহত্যা প্রেমিক যুগলের। মালদহের বামনগোলা থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল। পেশায় দিন মজুর ফুলটুস মণ্ডলের বাড়ি বামনগোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রাখি মণ্ডল। তাঁর বাড়ি রাখালপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত দুর্গাপূজায় তাঁদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেম। মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বলারানি মণ্ডলের অভিযোগ, প্রেমিকার বাড়ির সদস্যরা এই প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। আর এই কারণেই দু’জনে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: চুরি করতে এসে নাবালিকার সর্বনাশ, যাওয়ার আগে মিসড কল দিল চোর! দেগঙ্গায় মাঝরাতে ভয়ঙ্কর কাণ্ড
গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় তাঁরা একসঙ্গে তাঁদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। পরে বন্ধুরা জানতে পেরে অচৈতন্য অবস্থায় দু’জনকেই উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, চেষ্টা করেও তাঁদের বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ প্রথমে তরুণীর মৃত্যু হয় এবং পাঁচ ঘন্টার ব্যবধানে রাত একটা নাগাদ মৃত্যু হয় ওই যুবকের।
যদিও মৃত রাখি মণ্ডলের বাবা গোকুল মণ্ডলের দাবি, ওই যুবক তাঁদের মেয়েকে অত্যাচার করত। ওই যুবক তাঁদের মেয়েকে আগে বিষ খাইয়ে পরে নিজেও আত্মহত্যা করেছে। কয়েকদিন আগেই ওই যুবক ফোন করে সম্পর্কে কথা জানায়।
এ দিকে এই ঘটনা ঘিরে গোটা বামনগোলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদেহে দুটিরই ময়নাতদন্ত করতে পাঠান হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কোনও পরিবারের তরফ থেকেই কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Kolkata,West Bengal
April 07, 2025 6:22 PM IST
Alipurduar News: ছিঃ ছিঃ ছিঃ রে এত্ত জঞ্জাল! ৪ ফুটের পাকা নালা থাকতেও এমন অবস্থা! নামমাত্র বৃষ্টি হলেই সব ডামাডোল