নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ | চ্যানেল আই অনলাইন

নারী ও শিশু নির্যাতন আইন এর সংশোধনী পাশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উপদেষ্টা পরিষদের সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস হয়েছে বলে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার ২০ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

সভায় সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে।

প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। আগের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বার বার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়া, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।

Scroll to Top