এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বুধবার ভারতের যাওয়ার আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার সময়ও বাংলাদেশ দল ঘোষণা করেনি। তবে ভারতে যাওয়ার আগের রাতে দল ঘোষণা করেন হাভিয়ের ক্যাবরেরা। মিডফিল্ডে জামাল ভুঁইয়াদের সাথে খেলবেন হামজা চৌধুরী।
সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প করে আসাদের থেকে বাদ পড়েছেন তিন জন। সকালে ভারতের উদ্দেশ্যে প্লেন ধরার আগে এ তিনজনকে জানিয়ে দেয়া হয় এ সফরে ভারতে যাওয়ার সুযোগ হচ্ছে না তাদের। তারা হলেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত ২৪ সদস্যের দলে যারা আছেন-
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন এবং মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক রহমান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন এবং ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মো. হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানী এবং জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মো. ইব্রাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসাইন এবং আল আমিন।