জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১২টি প্রকল্পের মধ্যে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
বুধবার (১৯ আগস্ট) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা। আর প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়া হবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

