দরিদ্র পরিবারে জন্ম নিলেও মহাকাশে যাওয়া প্রথম মানব তিনি

দরিদ্র পরিবারে জন্ম নিলেও মহাকাশে যাওয়া প্রথম মানব তিনি

১৯৬৮ সালের ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য লিওনভ বলেছিলেন, একটি সুখোই বিমান গ্যাগারিনের যুদ্ধবিমান থেকে ২০ মিটারের কম দূরত্বে চলে এসেছিল। এতে গ্যাগারিনের বিমানটি ঘুরতে গিয়ে বিধ্বস্ত হয়।

২০১৭ সালের জুনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভস্তিকে দেওয়া সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী লিওনভ আবারও একই কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, তদন্তের এ–সংক্রান্ত একটি গোপনীয় নথি তিনি দেখেছেন।

লিওনভের মতে, তদন্ত কমিশন সুখোই বিমানের পাইলটকে রক্ষার জন্য সত্য গোপন করেছে। সুখোই বিমানের পাইলটের নাম প্রকাশ করতে তিনিও অস্বীকৃতি জানান। তবে শুধু বলেছিলেন, ওই পাইলট একজন বিখ্যাত ব্যক্তি।

তথ্যসূত্র: বিবিসি, আল–জাজিরা, এএফপি

Scroll to Top