Bankura News: মাঠের আলু যাবে কোথায়? বিরাট লাইন জঙ্গলমহলে

Bankura News: মাঠের আলু যাবে কোথায়? বিরাট লাইন জঙ্গলমহলে

Last Updated:

ভোর ৫টা থেকে লাইন দিয়েছেন চাষিরা। আলু চাষ করে কোথায় তুলবে তারা?

X

Bankura News: মাঠের আলু যাবে কোথায়? বিরাট লাইন জঙ্গলমহলে

মাঠের আলু

বাঁকুড়া: মাঠের আলু কোথায় যাবে? সেই চিন্তা জঙ্গলমহলে। রাইপুর ডিআরএমএস ল্যাম্পসের অধীনে থাকা হিমঘরের বন্ড বিতরণ শুরু হয়েছে। সকাল থেকেই এলাকার আলু চাষিরা হিমঘরে আলুর বন্ড নিতে লাইন দিয়েছেন। সকাল ১১টা নাগাদ দেখা যায়, হিমঘরের সামনে প্রায় দু’হাজার চাষি হিমঘরে বন্ডের জন্য লাইন দিয়েছেন। চাষিরা জানান, মাত্র ২০ বস্তা আলু রাখার বন্ড মিলছে। যা প্রয়োজনের তুলনায় খুব কম। তাই চাষিদের দাবি, হিমঘরে আরও ইউনিট বাড়ানো সহ সরকারি উদ্যোগে আরও নতুন হিমঘর তৈরির।

প্রায় দু’দশক আগে রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে এলাকার চাষিদের দাবি মেনে রাইপুরে একটি হিমঘর চালু হয়। হিমঘর তৈরির পর এলাকার চাষিদের আরও উৎসাহ বাড়ে আলু চাষে। পরে চাষ বেড়েছে, বাড়েনি নতুন কোনও হিমঘর, বাড়েনি এই হিমঘরের আর নতুন কোনও ইউনিটও। সূত্রের খবর, এই হিমঘরে ২ লক্ষ ২০ হাজার বস্তা আলু রাখা যায়। এর মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে ৩০ শতাংশ সংরক্ষণ রয়েছে এলাকার চাষিদের মধ্যে সরকারের নিয়ম মেনে বিতরণের জন্য। এছাড়াও সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ক্রয় করা আলু রাখার জন্য হিমঘরে জায়গা রাখতে হয়েছে।

আরও পড়ুন: জলের মধ্যে কিলবিল করছে ওগুলো কি! বিরাট চাহিদা ভারতে, পাওয়া যায় বাঁকুড়ায়

কর্তৃপক্ষ জানায়, দুদিন ধরে চাষিদের মূলত আলুবীজ সংরক্ষণের জন্যই বন্ড বিতরণ করা হচ্ছে বলে উদ্যোগে। কর্তৃপক্ষ আরও জানায়, আগের থেকে এলাকার চাষিদের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে। তাই হিমঘরের ইউনিট বাড়ানো জরুরী হয়ে পড়েছে। তবে ইউনিট বাড়ানোর বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। রাইপুর ছাড়াও পাশাপাশি সারেঙ্গা, রানিবাঁধ, খাতড়া ব্লকের চাষিরাও এখানে আলু রাখতে আসেন। ইউনিট বাড়লে এলাকার চাষিরা আরও উপকৃত হবেন বলে ল্যাম্পস্ কর্তৃপক্ষ জানায়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

লাইনে দাঁড়িয়ে এলাকার চাষিরা বলেন, বন্ড দেওয়ার কথা জানতে পেরে সকালেই লাইনে দাঁড়িয়েছি। তবে একটি আধার কার্ডে মাত্র ২০ বস্তা আলু রাখার জন্য বন্ড দেওয়া হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। চাষিদের দাবি, এই এলাকায় আরও নতুন হিমঘর তৈরি অথবা এই হিমঘরে আলু রাখার জন্য পরিকাঠামো বাড়ানোর।

নীলাঞ্জন ব্যানার্জী

Next Article

Fire Accident: সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন! বজ বজ-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল

Scroll to Top