রাচিনের দ্বিতীয় সেঞ্চুরিতে দুইশে পেরিয়ে ছুটছে নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

রাচিনের দ্বিতীয় সেঞ্চুরিতে দুইশে পেরিয়ে ছুটছে নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি রাচিন রবীন্দ্র’র। বাংলাদেশ ম্যাচে একাদশে জায়গা পেয়েই সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে অবশ্য আলো ছড়াতে পারেননি। তবে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন রাচিন। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন কিউই তারকা।

লাহোরে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ১ উইকেটে ২০১ রান তুলেছে নিউজিল্যান্ড। রাচিন ১০৫ রানে এবং কেন উইলিয়ামসন ৭২ রানে ব্যাট করছেন।

আগে ব্যাটে নামা কিউইরা প্রথম উইকেট হারায় ৪৮ রানে। এরপর নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন রাচিন ও উইলিয়ামসন। রাচিন ৪৭ বলে ফিফটি করেন। সেঞ্চুরি করেন ৯৩ বলে। সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার। উইলিয়ামসন ফিফটি করেন ৬১ বলে। ছিল তিনটি চার ও একটি ছক্কার মার।

চলতি আসরে একমাত্র ব্যাটার হিসেবে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন রাচিন। এর আগে বাংলাদেশের বিপক্ষে ১১২ রান করেছিলেন।

Scroll to Top