TMC: অনুব্রতকে মানিয়ে চলার বার্তা…? বৃহস্পতিবারের সভায় বীরভূমের কোর কমিটিকে ডাক তৃণমূল শীর্ষ নেতৃত্বর

TMC: অনুব্রতকে মানিয়ে চলার বার্তা…? বৃহস্পতিবারের সভায় বীরভূমের কোর কমিটিকে ডাক তৃণমূল শীর্ষ নেতৃত্বর

Last Updated:

TMC: আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে ভুতুড়ে ভোটার খোঁজের জন্য গঠিত কোর কমিটির প্রথম বৈঠক। সেই অনুযায়ী, কোর কমিটির ৩৬ সদস্য ছাড়াও আমন্ত্রণ জানিয়ে জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের ডাকা হয়েছে।

তৃণমূল কংগ্রেসTMC: অনুব্রতকে মানিয়ে চলার বার্তা…? বৃহস্পতিবারের সভায় বীরভূমের কোর কমিটিকে ডাক তৃণমূল শীর্ষ নেতৃত্বর
তৃণমূল কংগ্রেস

কলকাতা: কোর কমিটিতেই আস্থা। বীরভূম নিয়ে দলের অবস্থান ফের স্পষ্ট করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে ভুতুড়ে ভোটার খোঁজের জন্য গঠিত কোর কমিটির প্রথম বৈঠক। সেই অনুযায়ী, কোর কমিটির ৩৬ সদস্য ছাড়াও আমন্ত্রণ জানিয়ে জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের ডাকা হয়েছে।

ব্যতিক্রম বীরভূম, সেখানে জেলার জন্য গঠিত কোর কমিটিকে ডেকে পাঠানো হয়েছে। গত সপ্তাহে, ইন্ডোরে বিশেষ অধিবেশনের সভায় বীরভূম নিয়ে দু’লাইনের বক্তব্যের ব্যাখ্যায় কোর কমিটির প্রতি আস্থার ব্যাখ্যা করেছিল রাজনৈতিক মহল। দলের চেয়ারপার্সনের কথা বুঝে দ্রুত কোর কমিটির বৈঠক ডাকা হোক, চাইছেন সদস্যদের একাংশ।

আরও পড়ুন: ‘স্প্যাম কল’ ভেবে বার বার কেটে দিচ্ছিলেন ‘ফোন’…, ১ মাস পর ফাঁস হল আসল ‘সত্যি’! শুনেই পায়ের তলা থেকে সরে গেল মাটি

দু’মাস পেরিয়ে গেলেও, হচ্ছে না কোর কমিটির বৈঠক। এরই মাঝে কাঁকরতলা থেকে বোলপুর একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। একাংশের অভিযোগ এক্ষেত্রে দলের নেতাদের মতানৈক্য দায়ী। বীরভূমে কবে হবে কোর কমিটির বৈঠক? চাপ বাড়াচ্ছেন সদস্যরাই।

আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে মুখ ‘কালো’ হতে শুরু করে বলুন তো? সতর্ক হন, না হলে…!

জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল।এর পরেই জেলা রাজনীতিতে চর্চা চলছিল জেলার সংগঠনের চেহারা কী হবে? অনুব্রতর অনুপস্থিতিতে যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছিলেন তারা দেখবেন সংগঠন? নাকি ফের জেলা সভাপতি হিসাবে একাই সামলাবেন কেষ্ট মণ্ডল। চলতে থাকা জল্পনার মাঝে কোর কমিটির বৈঠক বসলেও, ঠান্ডা লড়াই বজায় ছিল নেতাদের অন্দরেই। এরই মধ্যে বারবার অনুব্রত বনাম কাজল নানা ঘটনা নিয়ে চর্চা বাড়তে থাকে।

আরও পড়ুন: ৩৫ বছরের পর ‘মা’ হওয়া কি কঠিন…? সন্তান ধারণে ‘বয়স’ কতটা প্রভাব ফেলে? গর্ভধারণের ‘পারফেক্ট’ Age কত? ‘সঠিক’ উত্তর বলে দিলেন ডাক্তার

রাজনৈতিক মহলের একাংশের মতে গত দু’মাস ধরে কোর কমিটির বৈঠক না হওয়ার কারণে ব্লক ভিত্তিক রিপোর্ট বা বাস্তব অবস্থা বোঝা যায়নি। আবার অনেকেই বলছেন, কোর কমিটির অস্তিত্বকে লঘু করে দেখিয়ে, ফের আগের ফরম্যাটেই সংগঠন চালাতে আগ্রহী অনেক নেতা।কিন্তু ব্যক্তি নয় সমষ্টির পারফরম্যান্স যে গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ও লোকসভায় কোর কমিটি যে রেজাল্ট এনে দিয়েছে তার উপরেই ভরসা রেখেছেন তিনি।কাজল শেখ, আশিষ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলকে চলার বার্তা দিলেন সাংগঠনিক অধিবেশন থেকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC: অনুব্রতকে মানিয়ে চলার বার্তা…? বৃহস্পতিবারের সভায় বীরভূমের কোর কমিটিকে ডাক তৃণমূল শীর্ষ নেতৃত্বর

Next Article

Bratya Basu: ‘বৈঠক চেয়েছিলাম’, বার্তা ব্রাত্যর, যাদবপুর কাণ্ডের পরে নিজস্ব মেজাজেই শিক্ষামন্ত্রী

Scroll to Top