Last Updated:
বৃহস্পতিবার রাত ২টা ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫ ।

কলকাতা: গভীর রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে কম্পন অনুভূত হয়েছে বিহারেও। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত নেপালে বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে একাধিক বাড়ি এবং অন্যান্য জায়গায় ফাটল ধরেছে। কোথাও বড় ক্ষতি হয়েছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখছে। ভূমিকম্পে বিহার, সিকিম, দার্জিলিং, শিলিগুড়িতেও বাড়িঘর কেঁপে উঠেছে। আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে আসেন। ভূমিকম্পের মাত্রা বেশ জোরাল ছিল বলেই আন্দাজ করা হচ্ছে।
আরও পড়ুন– রাশিফল ২৮ ফেব্রুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের বাগমতী প্রদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার রাত ২টো ৩৬ মিনিটে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
An earthquake with a magnitude of 5.5 on the Richter Scale hit Nepal at 2.36 IST today.
(Source – National Center for Seismology) pic.twitter.com/OtockGLncO
— ANI (@ANI) February 27, 2025
ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় গভীর রাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Kolkata,West Bengal
February 28, 2025 8:09 AM IST
Crime News: দেওয়ালে মাথা ঠুকে দিয়ে অকথ্য আঘাত,আঁচড়, কামড়! ১৭ বছরের কিশোরের হাতে ধর্ষিতা ৫ বছরের শিশু পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে



