Last Updated:
Bihar Latest News: অভিযুক্তকে পাকড়াও করতে ফাঁদ পাতে পুলিশ। তারা সাধুর বেশ ধরে কুম্ভে অভিযুক্তের খোঁজে শুরু করে তল্লাশি। অবশেষে সাফল্য আসে।

ভোপাল: রীতিমতো ফিল্মি কায়দায় বিহারের কৈমুর থেকে এক ‘সাধু’-কে গ্রেফতার করল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের (রুরাল) পুলিশ। অভিযোগ, এক নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি। জানা গিয়েছে যে, অভিযুক্ত পেশায় একজন শিক্ষক। ঘটনার পর ভোপাল থেকে বিহার পালিয়ে গিয়েছিল সে। বিহারে এক সাধুর ভেক ধরে গা-ঢাকা দিয়েছিল সে। এরপর নিজের গোটা পরিবারের সঙ্গে প্রয়াগরাজের কুম্ভে পাড়ি দিয়েছিল। এদিকে অভিযুক্তকে পাকড়াও করতে ফাঁদ পাতে পুলিশও। তারা সাধুর বেশ ধরে কুম্ভে অভিযুক্তের খোঁজে শুরু করে তল্লাশি। অবশেষে সাফল্য আসে।
অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশ। জানা গিয়েছে যে, অভিযুক্তের নাম নীতেশ কুমার দুবে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ জানুয়ারি ভোপালের সুখিসেওয়ানিয়া থানা এলাকার একটি স্কুলের ছাত্রী নাবালিকাকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে নীতেশের বিরুদ্ধে। এরপর ২৬ জানুয়ারি আত্মঘাতী হয় ওই ছাত্রী। আর এই খবর পাওয়ামাত্রই ভোপাল ছেড়ে বিহারে পালিয়ে যায় অভিযুক্ত। সে আদতে কৈমুরের আলিপুরের বাসিন্দা। ফলে অভিযুক্ত সেখানে পালিয়ে গিয়ে নিজের মোবাইল ফোনটি স্যুইচ অফ করে দিয়েছিল। এর এক দিন পর গোটা পরিবার নিয়ে সে মহাকুম্ভে সামিল হতে যায়। সেখানে ফোন অন করতেই পুলিশ তার লোকেশন জানতে পারে। আসলে গত ৩১ জানুয়ারি পুলিশ অভিযুক্ত নীতেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এবং তার খোঁজে তল্লাশি শুরু করেছিল।
অভিযুক্তকে পাকড়াও করার জন্য একটি দল গঠন করেছিলেন রুরাল এসপি প্রমোদ কুমার সিনহা। এমনকী অভিযুক্তকে গ্রেফতার করার জন্য ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। গ্রামে পৌঁছেছিল পুলিশ। সেখানে পৌঁছে পুলিশ জানতে পারে যে, মহাকুম্ভ মেলায় গিয়েছে অভিযুক্ত। পুলিশও পিছু নিয়ে সাধুর ভেক ধরে মহাকুম্ভে পৌঁছয়। প্রায় এক সপ্তাহ ধরে এভাবেই পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। ভিড়ের সুযোগ নিয়ে নীতেশ কুমার দুবে মহাকুম্ভে গা-ঢাকা দিতে সফল হয়। এদিকে মাঘ পূর্ণিমার পুণ্যস্নান সেরে অভিযুক্ত কুম্ভ এলাকা ছেড়ে বাড়িতে ফিরে যায়। এই খবর পাওয়ামাত্রই পুলিশ পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। অবশেষে অভিযুক্ত নিজের অপরাধ কবুল করে।
জানা গিয়েছে যে, সুখিসেওয়ানিয়ার একটি বেসরকারি স্কুলে ইংরাজি পড়াত অভিযুক্ত। গত ২৫ জানুয়ারি স্কুলে বিরতি চলাকালীন ক্লাসের মধ্যেই একাদশ শ্রেণীর এক ছাত্রীর উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্ত। এই ঘটনার জেরে ভয় আর লজ্জায় আত্মহননের পথ বেছে নিয়েছিল ওই ছাত্রী। গত ২৬ জানুয়ারি হাসপাতালে মৃত্যু হয় তার। ওই ছাত্রী নিজের বাবাকে শারীরিক নিগ্রহের গোটা ঘটনার কথা বলেছিল। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। পরে ছাত্রীর বাবা বিচার চেয়ে কালেক্টোরেটের দফতরে যান। ফলে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। এরপর গত ৩১ জানুয়ারি এই ঘটনায় একটি মামলা দায়ের হয়।
February 18, 2025 11:29 AM IST
মহাকুম্ভে মাঘ পূর্ণিমার পুণ্যস্নান সেরে ফিরেছিলেন ‘সাধু’, আচমকাই সাধুর বেশে হাজির পুলিশও ! তারপর যা হল… হার মানাবে টানটান রুদ্ধশ্বাস থ্রিলারকেও
General Knowledge: শীত, গ্রীষ্ম, বর্ষা প্লাস্টিক নাকি মাটির কোন টব গাছের জন্য উপযুক্ত, জানেন?



