02

কন্যা রাশির জাতক-জাতিকাদের বাজেট তৈরির চেষ্টা করা উচিত। তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই সম্প্রীতি প্রতিষ্ঠা করতে কিছুটা সময় নিতে হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দৈনন্দিন রুটিনে একটু ব্যায়াম এবং মেডিটেশন অন্তর্ভুক্ত করা উচিত। ধনু রাশির জাতক-জাতিকারা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। মকর রাশির জাতক-জাতিকাদের সব ক্ষেত্রে ভারসাম্য তৈরি করার সুযোগ রয়েছে। এটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য উন্নতির পথ প্রশস্ত করবে। মীন রাশির জাতক-জাতিকাদের মানসিক অবস্থার উন্নতি হবে। এবার আলাদা করে দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে এই দিন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির ভাগ্য সম্পর্কে কী বলছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।

